![]() |
| মধ্যদুপুর, নুসরাত খান এ্যানি |
#বুক_রিভিউ
বইয়ের নাম : মধ্যদুপুর
লেখক : নুসরাত খান এ্যানি
প্রকাশনী : ছাপাখানা প্রকাশনী
প্রচ্ছদ : খালেদ সাইফুদ্দিন
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
প্রকাশকাল : ডিসেম্বর , ২০১৯
"সময়টা মধ্যদুপুর
আকাশটা মেঘলা।"
মধ্যদুপুর উপন্যাসটিতে নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক মেয়ের গল্প বলা হয়েছে।যাকে ঘীরে তৈরি হয়েছে সে উপন্যাসের অন্যান্য চরিত্র।মা-মেয়ে সম্পর্ক, বাবা-মেয়ে,বড়ভাই-ছোটবোন,বড়বোন-দুষ্টু ছোটভাই,নানী-নাতির সম্পর্ক সহ নির্ভেজাল বন্ধুত্বের সম্পর্ক এবং সর্বপরি এক মধুর প্রণয়ের সম্পর্ক। প্রত্যেকটা চরিত্রকে খুব যথাযথ ভাবে তুলে ধরা হয়েছে।এই উপন্যাসে কোথাও সুখ কোথাও দুঃখ।
আমার নিজস্ব অনুভূতিঃ
আমি নিজের জীবনে খুব কাছ থেখে পরিচিত কিছু তিথিকে দেখেছি।যারা ভেঙ্গে ভেঙ্গে নিজেকে গড়েছে।যারা স্পষ্টভাষী।মনে যা মুখেও তা।কোনো ভনীতা নেই।
বাবা-মেয়ের সম্পর্ক হলো আমার কাছে জগতের সবচেয়ে অপূর্ব সম্পর্ক। যে সম্পর্কের সৌন্দর্য্যতা বর্ননার বাহিরে।কিন্তু মধ্যদুপুর পড়ে এই সম্পর্কের মধুরতা খুব বেশিই অনুভব করেছি।
বন্ধু ছাড়া জীবন কেমন যেনো।বন্ধুর কাছেই আমরা আমাদের খুব গোপন কথাও বলতে পারি।রিহানের মতো বন্ধু যদি সবাই হতে পারতো তাহলে এই দুনিয়াতে বন্ধুত্বের নামে কলঙ্ক ছড়াতো না।
সম্পর্কে বিশ্বাস যেমন জরুরী। আগলে রাখা হয়তো তারচেয়েও বেশী জরুরী। এহ্সান নামক চরীত্রটি সম্পর্ককে গভীরভাবে আগলে রাখতে জানেন।
বইটি পড়ার সময় আপনি তিথি এবং তাকে ঘীরে আবর্তিত ছোট থেকে ছোট চরিত্রে তলীয়ে যেতে বাধ্য।একজন লেখিকার প্রথম বই হিসেবে বইটি পড়ার সময় আমার কোনো ভুল নজরে আসেনি।যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই ব্যবহার করা হয়েছে।যার জন্য বইটি পড়তে মোটেও একঘেয়েমি লাগেনি বরং মনে হচ্ছিলো ইশ!...এতো জলদি শেষ হচ্ছে কেনো!
প্রিয় চরিত্রঃরিহান।
প্রিয় উক্তি সমুহঃ
** "আমি শুনতে পছন্দ করি,বলতে না" (লেখক পরিচিতি হতে)
** "ওর প্রতি আমার একটা সফট কর্নার আছে ঠিকই কিন্তু এটাকে ভালোবাসা বলে না তিথি।" (রিদু)
** "তুই অন্তত আমাকে ভুল বুঝিস না তিথি,তাহলে আমার আর কোনো জায়গা থাকবেনা।" (রিহান)
** "এই তিথি,বল্ না।তোর ফোনটা কোথায় হ্যাঁ?"(সজল)
** "তুমি এখনি পালিয়ে যাও।" (হুসনা ভাবি)
** "আপনি ভুল নাম পড়ছেন কেন?আমার নাম কি হাসান?আমার নাম তো এহ্সান।" (এহ্সান)
** "মারবো এক চড়,ঠাডা লেগে থাকবে সাতদিন।" (এহ্সান)
** "ভরা জোছনায় কিংবা কালবৈশাখীর রাতে মস্ত বড় ঝাউগাছটায় আমি নিজেকে লুকিয়ে নিতে চাই ঝড়ে দিকহারা পাখি হয়ে।" (তিথি)
রিভিউকারীঃনুসরাত জাহান ফারিহা।

1 Comments
গল্পটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন....! ভালোবাসা রইল সবার প্রতি ❤️😍🥰
ReplyDelete